ইসরায়েল সেনাবাহিনী দক্ষিণ লেবানন এর কয়েকটি এলাকার বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই আল-নামরিয়াহ, তাইর ফিলিসিয়া, হাল্লুসিয়া, আপার হাল্লুসিয়া, তুরাহ ও মারাকাহ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলেন।
তিনি দাবি করেন, হিজবুল্লাহর সদস্য, স্থাপনা ও সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

