Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে খাল দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৮ pm ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে একটি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি দীর্ঘদিন ধরে কৃষি সেচের কাজে ব্যবহৃত হয়ে আসছে। বর্ষা মৌসুমে পানিতে পরিপূর্ণ থাকা খালটি দেশীয় প্রজাতির মাছের অভয়াশ্রম ও প্রজনন ক্ষেত্র হিসেবেও পরিচিত। এছাড়া শুকনো মৌসুমে কৃষকরা এই খালের পানি ব্যবহার করে সেচ কাজ পরিচালনা করেন। বর্ষাকালে পাট জাগ দেওয়া, পাট ধোয়া ও আঁশ ছাড়ানোর কাজেও খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সিরাজুল হক মুন্সীর নেতৃত্বে খালের পাড়ের বাসিন্দা প্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী কোনো ধরনের অনুমতি ছাড়াই খালের ভেতরে মাটি ফেলে বাঁধ সৃষ্টি করে নিচ থেকে ঢালাইয়ের মাধ্যমে পাকা স্থাপনা নির্মাণ করছেন। এতে খালের দুই পাশে পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় কৃষকদের ভাষ্য, খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেলে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হয়ে আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা ব্যক্তিমালিকানাধীন জমি। আমি এলাকাবাসীর লিখিত অভিযোগ দাখিল করতে বলছি।

উপজেলা ভূমি অফিসের নাজির কামাল হোসেন জানান, এ বিষয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ বন্ধ করে খালটি দ্রুত দখলমুক্ত করতে হবে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করে কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্দোষ ইমাম এক মাস জেলে, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো ভয়ংকর সত্য
  • অনলাইন জুয়ার টাকার ভাগবণ্টন নিয়ে কলহ, সরকারি কর্মচারীর আত্মহত্যা
  • দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর
  • শ্রীমঙ্গলে বাঁশঝোপ থেকে অজগর উদ্ধার
  • স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ছবি ছিঁড়ে ফেলেছে, অভিযোগ ছাত্র ইউনিয়নের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম