Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরের গারো পাহাড় রক্ষায় প্রতিবাদ সমাবেশ, বন ধ্বংস বন্ধের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫১ pm ০৭, মে ২০২৬
in সারাদেশ
A A
0

ফেরদৌস আলী , শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে চলমান বন উজাড় ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সম্মিলিত সচেতন সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাংটিয়া রেঞ্জ অফিসের সামনে আধাঘণ্টাব্যাপী এ সমাবেশে পরিবেশ রক্ষা ও বনাঞ্চল ধ্বংস বন্ধে জোরালো দাবি তোলা হয়।

সম্মিলিত সচেতন সমাজের মুখপাত্র রহমত আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন, সেভ দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (সোয়ান) জেলা সভাপতি নাঈম ইসলাম, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সাংবাদিক জাহিদুল হক মনির, বার্ড কনজারভেশন সোসাইটির উপজেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সুবর্ণ, বিউটি অব ঝিনাইগাতীর সভাপতি পারভেজ মোশারফ, ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’-এর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান খান এবং তারুণ্যের মঞ্চের আহ্বায়ক লুৎফর রহমান লাজু, রবিউল ইসলাম রুমানসহ স্থানীয় পরিবেশকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, ঝিনাইগাতীর গারো পাহাড়ে রাতের আঁধারে নির্বিচারে গাছ কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী ও পাখির প্রাকৃতিক আবাসস্থল। তারা অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

Tags: পাহাড়বন ধ্বংসশেরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনলাইন জুয়ার টাকার ভাগবণ্টন নিয়ে কলহ, সরকারি কর্মচারীর আত্মহত্যা
  • দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর
  • শ্রীমঙ্গলে বাঁশঝোপ থেকে অজগর উদ্ধার
  • স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ছবি ছিঁড়ে ফেলেছে, অভিযোগ ছাত্র ইউনিয়নের
  • অনলাইন জুয়া ও মাদক নিয়ে রাজনগর থানার ওসির কঠিন হুশিয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম