Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় ৩০ কেজি গাঁজা ও ভারতীয় আতশবাজিসহ গ্রেপ্তার ১

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৬ pm ০৭, মে ২০২৬
in মাদক
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৫০ প্যাকেট ভারতীয় আতশবাজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক (উত্তরপাড়া) এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, ফুল মিয়া মেম্বারের বাড়ি এলাকায় মো. কাউছার মিয়ার বসতঘরের রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৫০ প্যাকেট ভারতীয় ‘কিং কোবরা’ আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় কাউছার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাবরু মিয়ার ছেলে।

এ ছাড়া পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত হাবিবুর রহমান ওরফে হাফেজ, পৃথক দুটি জিআর মামলার আসামি মো. ওসমান এবং সিআর পরোয়ানাভুক্ত মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন সততা নিশ্চিত করে জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস ক্লাবের সেমিনার অনুষ্ঠিত
  • হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত: সর্বোচ্চ নেতার উপদেষ্টা
  • সমাজসেবা অফিসে জনবল সংকট, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে স্থবিরতা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ২৫ বছরের ভূমি বিরোধের অবসান
  • সদরপুরে খাল দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম