Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩০ pm ০৭, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এসব প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ এবং অপব্যবহার প্রতিরোধে কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ না নিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এতে উল্লেখ করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত ব্যবহার তাদের মধ্যে আসক্তি তৈরি করছে, যার ফলে পড়াশোনা, খেলাধুলা এবং স্বাভাবিক সামাজিক কার্যক্রমে অনীহা বাড়ছে।

নোটিশে আরও বলা হয়, ভুয়া তথ্য, অপপ্রচার ও পর্নোগ্রাফির সহজ প্রবেশাধিকার শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও মূল্যবোধের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।

একইসঙ্গে অনলাইন গেমে আসক্তি, অপরাধপ্রবণতা এবং দলবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আইনজীবীর দাবি, অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা সন্তানদের অনলাইন কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারছেন না। তাই শিশু-কিশোরদের নিরাপত্তা ও সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tags: আইনিটিকটকনিষেধাজ্ঞাফেসবুক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপি-এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে নিষেধাজ্ঞা
  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম