Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রুপার দাম আবার বাড়ল, ভরি কত হলো?

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৮ pm ০৭, মে ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0

দেশের বাজারে আবারও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একদিনের ব্যবধানে ভরিতে ১১৭ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার মূল্য বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে, যা একইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট রুপা ভরিতে ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিতে ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হবে।

এর আগে সর্বশেষ ৬ মে রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩০ বারের বেশি সমন্বয় করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধি পেয়েছে।

Tags: বাজুসভরিরুপা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • লালমনিরহাটে কড়া নজরদারিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত
  • জুলাই নিয়ে বিদ্রূপাত্মক ফেসবুক পোস্ট নিয়ে ডোমারে সমালোচনার ঝড়
  • চীনের সঙ্গে যৌথ গবেষণা ও পিএইচডির সুযোগ, বাকৃবিতে সিএইউ হাব চালু
  • মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম