Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোনাহাটের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি আনোয়ারুল ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৫ pm ০৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম আজ ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট এলাকায় আকস্মিক সফর করেন। আজ বুধবার (০৬ মে) সকাল ১০ টার দিকে সফরকালে তিনি সোনাহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসা এবং সোনাহাট মহাবিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক একাডেমিক পরিবেশ ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেকে যোগ্য, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে এবং প্রতিটি বিষয়ে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।”

তিনি আরও বলেন, “একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই পারে দেশ ও জাতিকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, যুব বিভাগের ভুরুঙ্গামারী উপজেলা সভাপতি ও সোনাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু হেনা মোঃ মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাহাট ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল মাস্টার, সেক্রেটারি আকবর হোসাইন, পাইকেরছড়া ইউনিয়ন সেক্রেটারি এস. এম. সাজ্জাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, সোনাহাট মহাবিদ্যালয় ও সোনাহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠান দুটির শিক্ষা পরিবেশ, পাঠদানের মান এবং শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

সংসদ সদস্যের এই আকস্মিক সফরকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৃহশ্রমিক ও লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষের অধিকার নিশ্চিতে র‌্যালি
  • চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • গৌরীপুরে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • ময়মনসিংহের গৌরীপুরে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
  • রাকসুতে আদর্শিক দ্বন্দ্বে সমন্বয় সংকট, ইশতেহার বাস্তবায়নে নেই তৎপরতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম