নওগাঁর মান্দা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় মোট ৮০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে প্রত্যেককে ২টি করে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সংসদ সদস্য ডা. একরামুল বারি টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. তানভির আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিফ উদ্দীন মণ্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

