পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর ‘পুশ-ইন’ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের সময়ে হবে কি না, তা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তিনি জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধুপ্রতিম দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন। ওই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

