Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ব্যাখ্যা, এটি ঐতিহাসিক বাস্তবতা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৬ pm ০৫, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি একটি ঐতিহাসিক বাস্তবতা, যা বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে গ্রহণ করেছে। তিনি এ বিষয়ে অযথা উদ্বেগ না করার আহ্বান জানান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে সরকার চুক্তিটিকে দেশের স্বার্থে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। কোনো ধারা যদি জাতীয় স্বার্থের পরিপন্থী হয়, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার দেশের স্বার্থ রক্ষায় সবসময় সচেতন থাকবে। তবে এই ধরনের চুক্তি একেবারে বাতিল বা হঠাৎ শেষ করে দেওয়া সম্ভব নয়।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের বিভিন্ন উদ্বেগের বিষয়ও তুলে ধরা হয় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিমালার আওতায় চলমান ৩০১ ধারার তদন্ত প্রসঙ্গেও আলোচনা হয়। বাংলাদেশ আশা করে, এই তদন্তে দেশকে অন্তর্ভুক্ত করা হবে না।

মন্ত্রী বলেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা অতিরিক্ত নয় এবং দেশটি মূলত আমদানিনির্ভর অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। পাশাপাশি রপ্তানি খাতে অন্য দেশে কম দামে পণ্য ছড়িয়ে দেওয়ার মতো সক্ষমতাও নেই।

তিনি আরও জানান, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প কঠোর মাননিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে পরিচালিত হচ্ছে, ফলে সেখানে শ্রম আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই।

Tags: বাণিজ্যমন্ত্রীবাংলাদেশযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি
  • ‘এটা আমাদের গল্প’ নাটকের জন্য প্রশংসা পেয়েছেন ইরফান সাজ্জাদ
  • ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ ত্রাণ মন্ত্রীর
  • পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম
  • সিলেট জুড়ে এপ্রিল মাসে সড়কে ঝরল ১৫ প্রাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম