Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘুষ কেলেংকারিতে কর্মকর্তা বরখাস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৪ pm ০২, মে ২০২৬
in অপরাধ
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি:

ঘুষ কেলেংকারি ও উর্ধ্বতম কর্মকর্তাদের স্বাক্ষর জ¦াল করে নানা অপকর্মে লিপ্ত থাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে বরখাস্ত করেছে বিভাগীয় কমিশনার।

ময়মনসিংহ বিভাগীয় কমিশানার বুধবার(২৯ এপ্রিল) এক লিখিত আদেশ নামায় ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সাজ্জাদুল হককে বরখাস্ত করেন।

জানা গেছে, সাজ্জাদুল হক ২০২৩ সালে জামালপুর সদরের পৌর ভূমি অফিসে কর্মরত থাকাবস্থায় সহকারী কমিশনার(ভূমি), সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষর জ¦াল করে ভূয়া নামজারি ও ডি.সি আরের মাধ্যমে হোল্ডিং খোলাসহ নানা অপকর্মে লিপ্ত হন। প্রতিটি কাজেই মোটা অংকের ঘুষ লেদদেন করেছেন সাজ্জাদুল হক।
অভিযোগের প্রেক্ষিতে জামালপুর জেলা প্রশাসন ও ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন বিষয়টি তদন্ত করেন। সকল ঘটনা সত্য প্রমানিত হওয়ায় জেলা প্রশাসক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনারের কাছে সুপারিশ করেন। সুপারিশের পরই ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সাজ্জাদুল হককে বরখাস্ত করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, সরকারী কর্মচারী (শৃংখলা ও আপিল)বিধিমালা ২০১৮ এর ৩(খ) অনুযায়ী অসাদাচরণ এবং “দুর্নীতি পরায়ন” এর অভিযোগে দোষী সামস্ত হয়েছে। অভিযোগের প্রকৃতি, গুরুত্ব ও প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনায় বিধিমালা ৪(৩)(গ) মোতাবেক গুরুদন্ড হিসেবে বরখাস্ত করা হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, নির্দেশনা মোতাবেক তার কাছে সরকারি ফাইলপত্র বুঝে নিয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিজিটর ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • আনুষ্ঠানিকতার “বন্দী কারাগারে ” আটক মহান মে দিবসের চেতনা!
  • পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের
  • তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারও চোখ রাঙানি পরোয়া করবো না -ডা. শফিকুর রহমান
  • মাকালুর চূড়ায় বাংলাদেশের পতাকা: বাবর আলীর ঐতিহাসিক জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম