পাকিস্তান ও কুয়েত-এর পররাষ্ট্রমন্ত্রীরা “পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি” এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ-এর সঙ্গে টেলিফোনে এই আলোচনা করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কুয়েতের মন্ত্রী মুসলিম উম্মাহসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
আলোচনায় মোহাম্মদ ইসহাক দার জানান, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে আটকে থাকা আলোচনায় মধ্যস্থতার মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নিতে পাকিস্তান ধারাবাহিকভাবে কাজ করছে।
সুত্রঃ আলজাজিরা

