Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র‌্যাবের অভিযানে গোয়ালন্দে মাদকচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৮ pm ০২, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
Oplus_0

Oplus_0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শুক্রবার (১ মে) দিনগত রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন বরকত সরদার পাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ইসলামপুর গ্রামের আঃ রব হাওলাদারের ছেলে মোঃ নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)।

Oplus_0

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কিশোরগঞ্জে ভারী বর্ষণে স্কুল ভবনে ধস, টয়লেট নিয়ে চরম ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • আন্তর্জাতিক প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সিভিল সার্জনের সিলগালা অবস্থায় ফাইলেরিয়া হাসপাতালের গাছ কেটে সাবার
  • সিলেটে প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান দিলো জনতা
  • সুন্দরবনে বনবিভাগের ফুট পেট্রোলিং, হরিণ শিকারের ৫১টি ফাঁদ জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম