Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষামন্ত্রীর সঙ্গে জামায়াতের শিক্ষা বিভাগের নেতাদের মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৮ pm ০২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জাতীয় সংসদ ভবনে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল অংশ নেয়। সভায় বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়।

নেতারা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, অবসর ভাতা ও কল্যাণ তহবিলের অর্থ ছয় মাসের মধ্যে প্রদান এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানান।

এছাড়া বিগত বছরগুলোতে রাজনৈতিক কারণে চাকরিচ্যুত বা বরখাস্ত হওয়া শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধেরও দাবি তোলা হয়।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নেতাদের আশ্বস্ত করে বলেন, শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের কাজ চলমান রয়েছে এবং উৎসব ভাতা আরও ১০ শতাংশ বাড়ানো হয়েছে।

তিনি বলেন, অবসর সুবিধা ও কল্যাণ তহবিলের অর্থ দ্রুত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্থাপিত অন্যান্য দাবিও পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভায় শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: শিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি
  • ​ব্রাহ্মণপাড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার
  • আসন্ন ইউপি পরিষদ নির্বাচনে সাফিউল বারী লিয়াকতের পক্ষে ভোটারদের গণজোয়ার
  • গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা
  • ঝড়-বৃষ্টির রাতে সংঘবদ্ধ ডাকাতি লাখ লাখ টাকাসহ মালামাল লুটপাট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম