Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাগরপুরে পাগলা কুকুরের আক্রমণে ১৫ জন আহত

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১৪ pm ৩০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা, সারাদেশ
A A
0

মোঃ শাকিল হোসেন শওকত, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে পাগলা কুকুরের আক্রমণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধসহ সব বয়সী মানুষ রয়েছেন। এছাড়া কয়েকটি গবাদি পশুকেও কামড়িয়ে গুরুতর জখম করেছে কুকুরটি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবনাপাড়া মোড়, নঙ্গিনা বাড়ি, ঋষীবাড়ী, নাগরপুর বাজার, দুয়াজানি, থানা মোড়, উপজেলা চত্বর, এসিল্যান্ড অফিস ও সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় পথচারীদের ওপর হামলা চালায় কুকুরটি। আহতদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রয়েছেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৮ জনের নাম রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া ২ জন মানিকগঞ্জ সদর এবং ৩ জন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু আহত ব্যক্তি স্থানীয় ফার্মেসি থেকে ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানা গেছে।

এদিকে এলাকায় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। স্থানীয় ওষুধের দোকান ও সরকারি হাসপাতাল—দুই জায়গাতেই পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলে অভিযোগ উঠেছে।
প্রাণিসম্পদ বিভাগের বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ ও টিকাদান কার্যক্রম না থাকায় পাগলা কুকুরের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। ফলে জলাতঙ্কের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিনের কিছু স্বল্পতা রয়েছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম