Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদীতে বাজারের ঘটনাকে ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৬ pm ৩০, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারে সম্প্রতি ঘটে যাওয়া একটি ব্যবসা-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে লিখিত বক্তব্য দিয়েছেন বাজারের ১নং ওয়ার্ডের ব্যবসায়ী নূর মোহাম্মদ।

তিনি জানান, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে হাসনাবাদ বাজারের এরমান হোটেল অ্যান্ড রেস্তোরাঁর মালিক শিবলীর সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে এটি ছিল সম্পূর্ণ ব্যবসা-সংক্রান্ত এবং উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির ফল।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা ও আপোষে নিষ্পত্তি হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া, সদস্য মাসুম মৃধা, ওয়ার্ড কমিটির সভাপতি আতাউর রহমান, বণিক সমিতির সদস্য হাবিবুর রহমান, রফিক কাজী, কাউসার সরকারসহ আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার এবং জেলা যুবদলের সদস্য জসিম উদ্দিন সরকারসহ অন্যান্যরা।

নূর মোহাম্মদ অভিযোগ করেন, ঘটনার পর একটি মহল এটিকে রাজনৈতিক ইস্যুর সঙ্গে জড়িয়ে তার রাজনৈতিক পরিচিতি ও শিষ্টাচার ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল আলী মৃধার ভাগিনা। ২০১৯ সালে রাজনৈতিক কারণে তিনি মামলা ও হামলার শিকার হন এবং তার পরিবারও নির্যাতনের শিকার হয়েছে।

বর্তমানে তিনি রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত সময় উপস্থিত ছিলেন নুরুল হক, আবুল কালাম, জামাল ভুইয়া, গোলাপ হোসেন ব্যাপারী, আমিন মৃধা, মাসুদ মিয়া, নুরুল আমিন ভুঁইয়া, সিমায় মিয়া, আবু সাঈদ, সবুজ মিয়া, হিমেল মিয়া ও সোহেল মিয়াসহ আরও অনেকে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম