জয়পুরহাট প্রতিনিধি:
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ে সাথে’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আগামী ২ মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নুরুল ইসলাম।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” এর মাধ্যমে জনপ্রিয় ৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয় ভাবে মেধা বিকাশের লক্ষ্যে আগামী ০২ মে বিকেল ৩ টায় জয়পুরহাট স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি দেশব্যাপী একযোগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠান শেষ হবে ৯ মে।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রসাশক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু।

