Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান-অভিমান ভুলে প্রাক্তনের সাথে হানিয়া আমির

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৩ pm ৩০, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

পাকিস্তানের বিনোদন জগত ‘ললিউড’-এর অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি হানিয়া আমির এবং আসিম আজহার। এক সময়ের গভীর প্রেম, এরপর তিক্ত বিচ্ছেদ—তাঁদের সম্পর্কের প্রতিটি মোড়ই ছিল কোনো সিনেমার গল্পের মতো নাটকীয়। তবে দীর্ঘ নীরবতা ভেঙে ইদানীং এই দুই তারকার ঘনিষ্ঠতা ইঙ্গিত দিচ্ছে যে, পুরনো সেই প্রেম আবারও পূর্ণতা পেতে যাচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম স্টেট টাইম-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টকে কেন্দ্র করে এই জুটি নতুন করে আলোচনায় এসেছেন। মঞ্চে গান গাওয়ার সময় আসিম যেভাবে ঝুঁকে হানিয়ার চোখের দিকে তাকিয়ে গেয়েছেন, তা উপস্থিত দর্শকদের নজর এড়ায়নি। সেই মুহূর্তের ভিডিওটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।

গল্পের সবচেয়ে বড় মোড়টি এসেছে আসিমের মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্টে। সেখানে হানিয়া নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ভিড়ের মধ্যে মুখ ঢেকে রাখতে তিনি যে রুমাল বা ব্যান্ডানা ব্যবহার করেছিলেন, তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’।

ভক্তদের দাবি, এটি কোনো কাকতালীয় বিষয় নয়; বরং একে অপরের প্রতি বিশেষ টান প্রকাশের একটি সুকৌশলী মাধ্যম বা ‘সফট লঞ্চ’। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাঁদের এই কাছাকাছি আসা বড় কোনো খবরের ইঙ্গিত দিচ্ছে।

পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, সব মান-অভিমান ও তিক্ততা ভুলে চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই আলোচিত জুটি। যদিও হানিয়া বা আসিম এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তাঁদের সাম্প্রতিক অঙ্গভঙ্গি ও একত্রে কাটানো সময়গুলো বলছে—মৌনতাও অনেক সময় সম্মতির লক্ষণ।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখার আশায় বুক বাঁধছেন ভক্তরা। এখন দেখার বিষয়, ললিউডের এই ‘পাওয়ার কাপল’ কবে নাগাদ তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

Tags: আসিম আজহারপাকিস্তানের বিনোদন জগত ‘ললিউড’বিনোদনবিশেষ নিউজহানিয়া আমির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
  • ইরানে ফের হামলা হলে ভয়াবহ পরিণতি হবে: ট্রাম্পকে পুতিনের সতর্কবার্তা
  • নাগরপুরে পাগলা কুকুরের আক্রমণে ১৫ জন আহত
  • জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
  • বুদ্ধ পূর্ণিমায় দেশবাসীসহ বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম