রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়ায় একটি কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে টিনশেড কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫৫ মিনিটে। পরে একাধিক ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুন নিয়ন্ত্রণে মোট ৮টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

