Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে স্কুলছাত্রকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৫ pm ৩০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সিয়াম নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রকে তুলে নিয়ে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রের বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল বুধবার সকালে উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন একটি সিঙ্গারার দোকানে টিফিনের সময় সিঙ্গারা কিনতে যায় সিয়াম। আগে থেকেই ওৎপেতে থাকা কিশোর গ্যাং সদস্য বিশাল ফকিরের নেতৃত্বে আরো কয়েকজন মিলে সিয়ামকে সিঙ্গারার দোকান থেকে টেনে হিছড়ে দূরের একটি বাগানে নিয়ে গাছের সাথে বেঁধে ব্যপক মারধর করে, এক পর্যায়ে তারা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল হালিম জানান,সিয়াম নামের এক ছেলেকে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে মারধর করেছে পাশের এক বাগানে কিন্তু কারা মারধর করেছে তাদেরকে চিনতে পারিনি।

এ ব্যপারে ভুক্তভোগী স্কুলছাত্র সিয়ামের মা মোছাম্মৎ সুলতানা আক্তার (২৯ এপ্রিল)বিকেলে জানান, আমার ছেলে সিয়াম অন্যদিনের মতো স্কুলে আসে তখন টিফিন খেতে দোকানে গেলে কয়েকজন ছেলেরা (কিশোরগ্যাংয়ের সদস্য) সিয়ামকে ধরে নিয়ে পাশের একটি বাগানে নিয়ে তাকে মারপিট করে ফেলে রেখে পালিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। যাতে করে এরকম আর কোন স্কুল ছাত্রর সাথে এ ধরনের ঘটনা না ঘটে।

এ ব্যপারে উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন,এ ঘটনায় স্কুলের সভাপতি ইউএনওকে জানানোর পর তিনি একটি সাধারণ ডায়েরি(জিডি) করতে বলেন। এছাড়া এ বিষয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট জানতে পারিনি।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহিদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল নাম্বার রিসিভ করেননি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া
বলেন, স্কুলের শিক্ষক ও ভুক্তভোগী স্কুল ছাত্রের অভিভাবক তাৎক্ষনিকভাবে আমাকে বিষয়টি লিখতভাবে জানিয়েছে। এ ঘটনায় পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানতে পেরেছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি
  • আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস
  • শুক্রবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
  • সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে: সমাজকল্যাণ সচিব
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম