Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, বৃহস্পতিবার গেজেট প্রকাশ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৯ pm ২৯, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হওয়ায় আসনগুলোতে আর ভোটের প্রয়োজন হচ্ছে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচিত ৪৯ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, শূন্য আসনের বিপরীতে সমসংখ্যক বৈধ মনোনয়ন জমা পড়ায় আইনের ১২(২) ধারা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। গেজেট প্রকাশের পর তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে শপথ গ্রহণের জন্য।

তিনি আরও জানান, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি আসন নিয়ে আইনি জটিলতা রয়েছে। এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ায় প্রথমে তা বাতিল হয়, পরে আদালতের নির্দেশে তার মনোনয়ন পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ইসি ২ মে শুনানির সময় নির্ধারণ করেছে।

এছাড়া এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতাও যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে বলে জানা গেছে।

Tags: গেজেটনারীনির্বাচিতবৃহস্পতিবার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স’
  • এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: ডেপুটি স্পিকার
  • বর্তমান ফুটবল বিশ্বকাপে ইরানের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা: একটি বিশ্লেষণ
  • বাড়ছে দুধকুমার নদের পানি নিম্নাঞ্চল প্লাবিত হ‌ওয়ার আশঙ্কা
  • ববিতে লোডশেডিংয়ের ভোগান্তি নিরসনে উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম