Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে বাঁচলো ৩ হাজারের বেশি গাছ

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৬ pm ২৯, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সিদ্ধান্তে কক্সবাজার মেরিন ড্রাইভ এলাকায় তিন হাজারের বেশি গাছ অক্ষত রেখেই চার লেন সড়ক নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে কলাতলী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ চলছে।

প্রকল্প শুরুর পর সম্ভাব্য তিন হাজারের বেশি গাছ কাটার আশঙ্কা নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে বিষয়টি পর্যালোচনা করে একটি গাছও না কেটে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে সড়কের এলাইনমেন্ট সামান্য পরিবর্তন করে গাছগুলো সংরক্ষণের ব্যবস্থা নেয়। গত ২১ এপ্রিল সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রকৌশলগত সমন্বয়ের মাধ্যমে গাছ রক্ষা করেই সড়ক সম্প্রসারণ সম্ভব হয়েছে। তিনি বলেন, শুধু গাছ সংরক্ষণ নয়, মেরিন ড্রাইভকে আরও নান্দনিক, পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব করতে সড়কের দুই পাশে নতুন বৃক্ষরোপণের উদ্যোগও নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, প্রকল্পে সড়ক প্রশস্তকরণ, সেতু নির্মাণ, আরসিসি রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপন এবং ইউটিলিটি স্থানান্তরের কাজ রয়েছে। এছাড়া রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ দুই লেনের সেতু নির্মাণ করা হবে। চলতি বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পে এই সিদ্ধান্ত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

Tags: তারেক রহমান।প্রধানমন্ত্রীবিএনপিসড়ক পরিবহন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার
  • শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত শহীদুল ইসলাম
  • বরগুনায় ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট
  • পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
  • সিলেট মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম