Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে বৃষ্টি চেয়ে শিরনীর আয়োজন’কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫, আটক ১

Bangla FMbyBangla FM
৯:১৭ am ২২, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

জামিউউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ প্রতিনিধ :

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আধিপত্য বিস্তার ও ফসলের জন্য বৃষ্টি চেয়ে শিরনীর আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে ছয়হাল মাঠে আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষ ও নূর মিয়া-আশ্বিক মিয়া পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নূর মিয়া-আশিক মিয়ার পক্ষের আহতরা হলেন-ঠাকুরভোগ গ্রামের মৃত তছই মিয়ার ছেলে নূর মিয়া, মৃত আবকুল খাঁ’র ছেলে শিহাব মিয়া, মৃত রমজান খাঁ’র ছেলে আরজান খাঁ, মৃত আবদুল নূরের ছেলে মতলিব মিয়া, মৃত ইসবর খাঁ’র ছেলে শাহ জাহান খান, আকিক মিয়া, সাজিদ মিয়া। আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষের আহতরা হলেন মৃত মনাফ মিয়ার ছেলে আবদাল মিয়া, সুফি মিয়ার ছেলে জুবেল আহমদ, মৃত আছদ্দর আলীর ছেলে হাবিবুর রহমানস ওরফে হাবিব মিয়া, মিজানুর রহমান, মখলিছ মিয়ার ছেলে সেবুল মিয়া, আবুল মিয়া, মনির মিয়ার ছেলে ডালিম মিয়া, সৈয়দ মিয়ার ছেলে জমিদার আলী, মৃত আশাদ খাঁ’র ছেলে রেকুল খান, মৃত আরজু মিয়ার ছেলে ফখরু মিয়া, মৃত কমির মিয়ার ছেলে বাদশা মিয়া। এসময় আরো ৫/৭ জন লোক আহত হলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উভয়পক্ষ তাদের আধিপত্য ধরে রাখতে সর্বশেষ গত শুক্রবার গোষ্ঠীর লোকজনদের নিয়ে গ্রামে শিরনীর আয়োজন করেছিলো নূর মিয়া-আশিক মিয়া পক্ষ। ওই দিন সন্ধ্যায় আবদাল মিয়া-সুফি মিয়ার পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দেন যে, শনিবার সকালে তারাও শিরনীর আয়োজন করবেন। মাইকের এমন ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়াতে থাকে ঠাকুরভোগ গ্রামে। সকালে উত্তেজনা আরো ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় ২৫ জন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বৃষ্টির পানি চেয়ে শিরনির আয়োজনকে কেন্দ্র করে এ মারামারির ঘটনাটি ঘটে।

২২-০২-২০২৫

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে,দুজনের লাশ উদ্ধার
  • কালাইয়ে মাদক বিক্রির প্রতিবাদ করায় পথচারীকে কুপিয়ে জখম
  • সব ক’টা জানালা খুলে দাও: স্বাধীনতার ৫৫ বছরে স্মৃতি, বোধ ও দায়
  • জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোল উদ্ধার, আটক ৭
  • জামালপুরে ৪০ কেজি গাজাঁ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম