Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তজুমদ্দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৫ pm ২৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মো:ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহামনের নির্বাচনী ইশতিহারে ক্রীড়াকে একটি সম্ভবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সুদৃঢ় অবস্থান তৈরি করার জন্য বিভিন্ন পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়ণের অংশ হিসেবে দেশের ক্রীড়াক্ষেত্রকে আরো শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ হিসেবে ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে উপজেলার ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ উপজেলা পরিষদ হলরুমে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জামায়াত ইসলামির আমির মাও. মো. আব্দুর রব প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দকৃত বিশেষ অনুদানের মাধ্যমে উপজেলার ১১০টি প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৩৩টি, ২০টি লিল্লাহ বোডিং এবং এতিমখানা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন/ক্লাবসহ ২০টি প্রতিষ্ঠানের ৩৫৬টি ক্রিকেট ব্যাট, ৩৫৬ ক্রিকেট বল, ৩৫৬ সেট ষ্ট্যাম্প, ১৭৮টি ফুটবল৩৫৬ টি দাবা এবং ৩৫৬টি লুডু বিতরণ করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ¡াস প্রকাশ করে এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

Tags: ক্রীড়াতজুমদ্দিনশিক্ষাপ্রতিষ্ঠান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষা ও গণমাধ্যম সংস্কারে জোর: সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
  • ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ীর হামলা
  • জাককানইবিতে এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের দাবি জোরালো
  • চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম