Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টেকনাফে নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৮ pm ২৭, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বরত এলাকাসমূহে মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মোতাবেক বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ২টি G3 রাইফেল, ১টি MA 1 রাইফেল, ৮টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয় । এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও জব্দ মাদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক নজরদারিবৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।

 

Tags: আগ্নেয়াস্ত্রটেকনাফবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে ওএমএসের চাল ওজনে কম দেওয়ায় ডিলারের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ
  • একের পর এক আইনি ব্যবস্থা নিয়েও থামছে না অপরাধী চক্রের দৌরাত্ম্য
  • টাঙ্গাইলের নাগপুরে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন
  • রূপগঞ্জ থেকে চুরি হওয়া আরএফএল এর মালামাল উদ্ধার 
  • রাজবাড়ীর পাংশায় ধলতা বন্ধসহ ৮ দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম