Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৫ pm ২৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

সাভারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কথিত ভূমিদস্যুদের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন ভাকুর্তা এলাকার কাদির হোসেন (রাজু), তার বাবা আব্দুল আলী ও বোন শারমিন আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, সাভার থানাধীন ভাকুর্তা এলাকার চুনারচর মৌজায় প্রায় ৫.২০ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২২ মার্চ প্রতিপক্ষরা জোরপূর্বক প্রায় ১ শতাংশ জমি দখল করে নেয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২ এপ্রিল সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত কিয়াম উদ্দিন (৪৫), তারিকুল ইসলাম (২৩), বাইজিদ বস্তান (৬৭), আবুল কাশেম (৩৬), রহিমা বেগম (৪৩), রাশিদা বেগম (৬৪) ও আয়শা বেগম (৪২) সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের বাড়ির সামনে এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা দা, লোহার রড ও লাঠিশোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে কাদির হোসেনের বাবার মাথায় গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে গেলে কাদির হোসেন ও তার বোন শারমিন আক্তারকেও মারধর করা হয়। এক পর্যায়ে তারিকুল ইসলাম লোহার রড দিয়ে আঘাত করলে কাদির হোসেনের ডান হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার পর অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় পুনরায় হামলার আশঙ্কা করছেন।
এ ঘটনায় কাদির হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় উল্লিখিতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট-মৌলভীবাজারে হামে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু
  • টানা ৬দিন শিক্ষকদের ‘কম্পিলিট শাটডাউনে’ স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয়
  • জয়পুরহাটে ধর্ষণচেষ্টা মামলার আসামি সাবেক কাউন্সিলর হাসিবুল গ্রেপ্তার
  • জামায়াত এমপির গাড়িতে হামলায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
  • পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম