সংসদ সদস্যদের (এমপি) জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে ‘সংসদ-সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। নতুন আইনের ফলে এখন থেকে এমপিরা আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারবেন না। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং ব্যয়সংকোচনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে, মন্ত্রিসভার বৈঠকে এমপিদের জন্য বিদ্যমান এই সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংশোধনী খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি জনপ্রতিনিধিদের জন্য বিশেষ সুবিধা পুনর্মূল্যায়নের একটি বার্তা দেওয়া হলো।

