Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও অলঙ্কার লুট

Bangla FM OnlinebyBangla FM Online
২:০২ pm ২৬, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

​রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সন্ধ্যায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমদ স্বপনের শিলছড়িস্থ বাসভবনে হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান অলঙ্কার লুট করে নিয়ে গেছে অজ্ঞাত পরিচয় ডাকাত দল।

​শনিবার (২৫ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ওয়াপদা কলোনিতে এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগী জাফর আহমদ স্বপন জানান, ঘটনার সময় তার বাড়িতে কেবল তার পুত্রবধু অবস্থান করছিলেন। বাড়ির কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরা দুই জন অজ্ঞাত ব্যক্তি পেছনের দরজা দিয়ে অতর্কিত ঘরে প্রবেশ করে।

​ডাকাতরা তার পুত্রবধূর গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং আলমারির চাবি ছিনিয়ে নেয়। এরপর তারা ঘরের আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে তল্লাশি চালায়। লুণ্ঠিত মালামালের মধ্যে রয়েছে, ​নগদ ৩ হাজার টাকা একটি রুপার চেইন পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা এই বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​ঘটনার পরপরই কাপ্তাই থানায় মৌখিকভাবে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
​”খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত শেষ হলে বিস্তারিত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

​সন্ধ্যায় কলোনির ভেতর এমন চুরিবৃত্ত ও ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tags: অলঙ্কার লুটদুর্ধর্ষ ডাকাতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় ৮ শিক্ষকের কাঁধে চলছে স্কুল
  • রামগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে নৃশংস হামলা:
  • কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দুই ভাই ও নারীকে কুপিয়ে জখম
  • সিরাজগঞ্জে হামে আক্রান্ত ২৫২, হাসপাতালে ভর্তি ৫৪
  • পর্নোগ্রাফি মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম