Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গাবালীতে ছেলে কে বাঁচাতে গিয়ে বাবার শরীর দগ্ধ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৯ pm ২৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী,পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছেন শাওন হাওলাদার (২২) নামে এক তরুণ।

এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে তার বাবা মো. হারুন অর রশীদ হাওলাদার (৫০) গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। আগুনে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বিষয়টি জানার পর ঘটনাস্থলে গেলে এমন দাবি করেন দগ্ধ হারুন অর রশীদ ও তার পরিবার। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, শাওন তার বাবার শরীরেই আগুন ধরিয়ে দিয়েছিলেন। ছেলেকে রক্ষা করতে এখন পরিবার প্রকৃত ঘটনা আড়াল করছেন।

শনিবার উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর আশ্রয়ণ প্রকল্পে (ভৌগোলিকভাবে ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে আশ্রয়ণটি অবস্থিত) এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বসতঘরের ভেতর পেট্রোল ঢেলে নিজের গায়ে দেয়া আগুনে শাওন সামান্য দগ্ধ হলেও বাঁচাতে গিয়ে তার বাবা হারুন অর রশীদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ হারুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, শাওন তার স্ত্রী জান্নাতকে মারধর করার সময় বাবা বাঁধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে বাবার শরীরেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে দগ্ধ বাবা হারুন অর রশীদ হাওলাদার বলেন, ছেলের সঙ্গে পুত্রবধূর ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে ছেলে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি দগ্ধ হন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, ঘরগুলো একটির সঙ্গে আরেকটি লাগোয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো আশ্রয়ণ প্রকল্পটি।

স্থানীয় অনেকেই দাবি করেন, শাওন মাদকাসক্ত। এর আগেও তিনি একাধিকবার অপ্রত্যাশিত আচরণ করেছেন। তবে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানিয়ে অভিযুক্ত শাওন জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়ে করে নিজের গায়ে আগুন দিতে চান তিনি। সেই আগুন নেভাতে গিয়ে তার বাবা দগ্ধ হয়েছেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, দুই-তিন বছর আগে শাওনের বিয়ে হয়। তাদের এক সন্তান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় ৮ শিক্ষকের কাঁধে চলছে স্কুল
  • রামগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে নৃশংস হামলা:
  • কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দুই ভাই ও নারীকে কুপিয়ে জখম
  • সিরাজগঞ্জে হামে আক্রান্ত ২৫২, হাসপাতালে ভর্তি ৫৪
  • পর্নোগ্রাফি মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম