Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৯ pm ২৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল পোর্ট থানা এলাকায় ইউনুস আলী নামে এক নিরাপত্তাকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে যশোর শহরের ২৫০ শয্যা হাসপাতাল এলাকা থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।

ওই দিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই মিলন মোল্লা। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী তাসলিমা খাতুন ও মায়ের সঙ্গে বসবাস করতেন।

গত ২২ এপ্রিল দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ২৩ এপ্রিল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাশ উদ্ধারের খবর দেখে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন।

পরে তারা বেনাপোল পোর্ট থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে নিহতের গলায় দাগ ও শ্বাসরোধের আলামত দেখে হত্যার সন্দেহ করা হয়। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে স্ত্রী তাসলিমা খাতুনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে তাকে আটক করা হয়।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় ৮ শিক্ষকের কাঁধে চলছে স্কুল
  • রামগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে নৃশংস হামলা:
  • কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দুই ভাই ও নারীকে কুপিয়ে জখম
  • সিরাজগঞ্জে হামে আক্রান্ত ২৫২, হাসপাতালে ভর্তি ৫৪
  • পর্নোগ্রাফি মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম