Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তাদামুন গণহত্যার হোতা আমজাদ ইউসেফ গ্রেপ্তার: ১৩ বছর পর বিচারের মুখোমুখি সিরীয় ঘাতক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৪ pm ২৬, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

 দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর অবশেষে ধরা পড়ল সিরিয়ার ইতিহাসের অন্যতম নৃশংস ‘তাদামুন গণহত্যা’র প্রধান হোতা আমজাদ ইউসেফ। ২০১৩ সালে দামেস্কের তাদামুন এলাকায় হাত-পা বাঁধা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের সারিবদ্ধভাবে গর্তে ফেলে গুলি করে হত্যার সেই শিউরে ওঠা ভিডিওটি বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল। গতকাল সেই ঘাতক অফিসারকে সিরীয় বাহিনীর পক্ষ থেকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে।

আমজাদ ইউসেফের পরিচয় শনাক্ত করার পেছনে রয়েছে এক রোমহর্ষক গোয়েন্দা কাহিনী। ভিডিওটি লিক হওয়ার পর ঘাতকদের পরিচয় ছিল অস্পষ্ট। সিরীয় কুর্দি গবেষক আনসার শাহুদ এবং অধ্যাপক উগুর উমিত উনগোর দুই বছর ধরে নিরলস কাজ করেন এর পেছনে। আনসার শাহুদ নিজের পরিচয় গোপন করে একজন বাশার সমর্থক আলাউই নারীর ছদ্মবেশে ফেসবুকে আমজাদ ইউসেফের সাথে যোগাযোগ গড়ে তোলেন। দীর্ঘ আলোচনার এক পর্যায়ে আমজাদ নিজের অপরাধ স্বীকার করে নেয়, যা তাকে শনাক্ত করার প্রধান হাতিয়ার হয়ে দাঁড়ায়।

২০১৩ সালের এপ্রিল মাসে সংঘটিত এই গণহত্যায় অন্তত ৪১ জনকে সরাসরি হত্যার ভিডিও প্রমাণ পাওয়া গেলেও, ধারণা করা হয় এই ‘তাদামুন ম্যাসাকারে’ প্রায় ২৫০ জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নিহতদের বড় একটি অংশ ছিল ফিলিস্তিনি শরণার্থী, যারা ১৯৬৭ সালের যুদ্ধের পর বাস্তুচ্যুত হয়ে সিরিয়ার গোলান হাইটস হয়ে তাদামুনে বসতি গড়েছিল।

সিরীয় গৃহযুদ্ধে বিদ্রোহীদের সমর্থনের অভিযোগে আসাদ বাহিনী ফিলিস্তিনিদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালায়। এর আগে ইয়ারমুক রিফিউজি ক্যাম্পে অবরোধ আরোপ করে হাজার হাজার ফিলিস্তিনিকে অনাহারে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছিল, যেখানে ক্ষুধার জ্বালায় মানুষ ঘাস খেয়ে বেঁচে থাকতে বাধ্য হয়েছিল।

আমজাদ ইউসেফের গ্রেপ্তারের পর গণহত্যার সেই বধ্যভূমিতে ভিড় জমিয়েছেন স্বজন হারানো শত শত মানুষ। এক সময় যারা নিজেদের ধরাছোঁয়ার বাইরে এবং অপরাজেয় মনে করত, আজ তারা খাঁচাবন্দী। শুধু আমজাদ নয়, স্বৈরশাসক বাশার আল-আসাদকেও আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য জোরদার কূটনৈতিক তৎপরতা চলছে, যেখানে আরব দেশগুলোও এখন সংহতি প্রকাশ করছে।

“যারা ক্ষমতার দাপটে সীমা লঙ্ঘন করে, এই গ্রেপ্তার তাদের জন্য একটি চরম বার্তা। ন্যায়বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়া থেকে কাউকেই ক্ষমতা বাঁচাতে পারে না।”

আমজাদ ইউসেফের বিচার এখন কেবল সিরীয়দের জন্য নয়, বরং বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের জন্য এক বড় ধরনের নৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

Tags: ‘তাদামুন গণহত্যা’আমজাদ ইউসেফ গ্রেপ্তারগোয়েন্দা কাহিনী।বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
  • দিনাজপুর বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের জোরালো হামলার নির্দেশ
  • ওমান সফর শেষে আবার পাকিস্তানে ফিরছেন আব্বাস আরাঘচি
  • বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম