Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৫ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বাধীনতা স্কয়ারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুর‍্যালের ওপর দেওয়া কালো কাপড় অপসারণ করা হয়েছে।

শুক্রবার এ কাপড় খুলে ফেলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কাজিপুর উপজেলা শাখার সদস্য ও কাজিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্নব ইসলাম নিলয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে স্বাধীনতা স্কয়ারে স্থাপিত মুর‍্যালগুলো কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে এভাবে ঢাকা থাকার পর হঠাৎ করে কাপড় অপসারণের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অর্নব ইসলাম নিলয় নিজ উদ্যোগে মুর‍্যালের কাপড় সরিয়ে দেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন উঠেছে,কে বা কার নির্দেশে কাপড় সরানো হলো এবং এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না।

এদিকে এলাকাবাসীর একাংশ বলছেন, জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুর‍্যাল দীর্ঘদিন ঢেকে রাখা যেমন অনাকাঙ্ক্ষিত ছিল, তেমনি তা অপসারণের ক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকা উচিত ছিল।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। কেউ এটিকে স্বাভাবিক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বিতর্কিত পদক্ষেপ বলেও মনে করছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবেশবান্ধব হাইব্রিড ড্রায়ার, কৃষিপণ্যে অপচয় কমানোর নতুন পথ
  • রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারী মতবিনিময় সভা
  • সাভারের শাহীবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লায়ন খোরশেদ
  • ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভিটামিন ডি, বলছে গবেষণা
  • শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম