Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও বিদেশি মদ সহ দুইজন গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৩ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, মাদক
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদ সহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মাহাবুর রহমান (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ মাহাবুর রহমান (২৬) যশোর জেলার চৌগাছা থানাধীন স্বরুপদাহ গ্রামের ইয়াসিন আলীর ছেলে। (২৪ এপ্রিল)’ নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত শেখ রাসেল সেতুর উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাস ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মাহাবুর রহমান (২৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য ৩৯৮ (তিনশত আটানব্বই) বোতল ইসকাফ (Eskuf Cough Syrup) জব্দ করা হয়।

অপরদিকে একটি অভিযানে মানিক বিশ্বাস (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মানিক বিশ্বাস (৩২) নড়াইল সদর থানাধীন পংকভিলা গ্রামের সমর বিশ্বাসের ছেলে। গত ২৪ এপ্রিল’২৬ নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের উত্তর পংকভিলা মালুপাড়াস্হ কালিমন্দির এর সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি মানিক বিশ্বাস (৩২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খেলাধুলায় গড়বে সুস্থ জাতি: ডা. জাহিদ
  • পবিপ্রবিতে জিওস্পেশাল ও ড্রোন প্রযুক্তি বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে: এমপি কয়ছর আহমদ
  • জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের আয় কত?
  • জাতিসংঘে ‘ভুল তথ্য’ উপস্থাপনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে পিসিসিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম