Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিস্তলের ভাইরাল ছবি নিয়ে দুলাল ফরাজির সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১০ pm ২৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0
​মো: ইলিয়াস সানি,
সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গনমাধ্যমে অস্ত্র হাতে একটি ছবি ভাইরাল হওয়ার ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছেন দুলাল ফরাজি। আজ শনিবার  ভোলা সদরে অবস্থিত তাদের এক আত্মীয়ের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনাকে ব্যবসায়িক প্রতিপক্ষের গভীর ষড়যন্ত্র বলে দাবি করেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুলাল ফরাজি বলেন, “সম্প্রতি গনমাধ্যমে প্রকাশিত আমার একটি ছবিকে কেন্দ্র করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত ব্যবসায়িক ক্ষেত্রে আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে একটি এডিট করা ছবি ছড়িয়ে দিয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করা এবং আমার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করাই তাদের মূল উদ্দেশ্য।
​তিনি আরও বলেন, “আমি কোনোদিন কোনো অবৈধ কর্মকাণ্ড বা অস্ত্রের সাথে জড়িত ছিলাম না। যারা আমার দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে এই জালিয়াতির আশ্রয় নিয়েছে, আমি আশা করি সাধারণ মানুষ ও প্রশাসন তাদের হীন উদ্দেশ্য বুঝতে পারবে।” ​সংবাদ সম্মেলনে দুলাল ফরাজি দাবি করেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ খুব দ্রুতই উন্মোচিত হবে। এসময় তিনি সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে তার ভাই নিরব ফরাজী সহ পরিবারের অন্যান্য সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে স্থানীয় সূত্রের বরাতে দাবি করা হয়েছিল  নিরব ফরাজীর নেতৃত্বে  চরাঞ্চলে একটি সশস্ত্র বাহিনী পরিচালিত হতো। মেঘনা নদী ও চর মোজাম্মেল কেন্দ্রিক নৈরাজ্য, চাঁদাবাজি এবং ত্রাস সৃষ্টি করাই ছিল তাদের প্রধান কাজ। অবৈধ অস্ত্রের মুখে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না বলেও অভিযোগ ওঠে। আজকের সংবাদ সম্মেলনে দুলাল ফরাজি এসব অভিযোগকে ভিত্তিহীন ও ব্যবসায়িক ষড়যন্ত্র বলে দাবি করেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন
  • হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইপসু’র প্রতিষ্ঠা ও এর উত্তরাধিকার এবং জনগণতান্ত্রিক ব্যবস্থার সংগ্রাম
  • জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী
  • কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম