কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের তৈরি একটি গো-কার্ট (রেসিং কার) সরাসরি চালিয়ে দেখে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে যান তিনি। সেখানে উদ্ভাবনী এই যানটি পরিদর্শন করেন এবং একপর্যায়ে নিজেই চালিয়ে দেখেন।
জানা যায়, এসএসসি পরীক্ষার পর স্থানীয়ভাবে সংগ্রহ করা যন্ত্রাংশ ব্যবহার করে রিজয়ান রশীদ নিজ উদ্যোগে এই রেসিং কারটি তৈরি করেন। পরে তার এই উদ্ভাবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
এরপর তরুণ উদ্ভাবক রিজয়ান রশীদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয় এবং তার উদ্ভাবনী কাজকে উৎসাহিত করা হয়।

