Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনার পচা খাবার সংরক্ষণ: প্রতিবাদ করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Bangla FMbyBangla FM
৯:৩০ pm ২৪, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

খুলনার পানখালী ফেরিঘাট এলাকায় অবস্থিত কামাল শেখের মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা খাবার সংরক্ষণের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকদের ওপর এই ঘটনার জের ধরে পরবর্তীতে বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন চলমান তীব্র গরমের মধ্যে তৃষ্ণার্ত কয়েকজন সাংবাদিক পানখালী ফেরিঘাট সংলগ্ন কামাল শেখের মিষ্টির দোকানে প্রবেশ করেন। তারা মিষ্টি খাওয়ার পাশাপাশি ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিতে গেলে সেগুলোতে পচা দুর্গন্ধ পাওয়া যায়। বিষয়টি দোকান মালিক কামাল শেখকে জানালে তিনি কোনো সদুত্তর দিতে গড়িমসি করেন এবং ফ্রিজ খুলতে অনীহা প্রকাশ করেন।

সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নিজ দায়িত্বে ফ্রিজ খুলে দেখেন যে, সেখানে দীর্ঘদিনের পুরনো পচা মাংস, মাছ ও মসলা জাতীয় দ্রব্য সংরক্ষিত রয়েছে। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের বিষয়টি হাতেনাতে ধরা পড়লে দোকান মালিক কামাল শেখ তার ভুল স্বীকার করেন। তিনি ভবিষ্যতে মিষ্টি ছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্য সেখানে সংরক্ষণ করবেন না বলে উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিশ্রুতি দেন এবং ঘটনার নিউজ প্রকাশ না করার অনুরোধ জানান।

ঘটনার সময় বিল পরিশোধের জন্য এক সাংবাদিক ১০০০ টাকার একটি নোট দিলে মালিক প্রথমে বিল নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তিনি নিজেই সেই টাকা ফেরত দিয়ে আবারও ক্ষমা চেয়ে একই ঘটনার পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করেন।

এদিকে, এই ঘটনার পর ২৪ এপ্রিল দুপুরে বিভিন্ন অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে মূল ঘটনাকে বিকৃত করে সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সাংবাদিকরা জানান, একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে তাদের পেশাগত সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে এই অপপ্রচারে লিপ্ত হয়েছে।

সাংবাদিকরা দৃঢ়তার সঙ্গে জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো বিষয় সামনে এলে তা তুলে ধরা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বিরুদ্ধে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা।

ভিত্তিহীন সংবাদ প্রচারকারী ব্যক্তি এবং নিউজ পোর্টালগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা। জনস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Tags: খুলনার পচা খাবার সংরক্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও এলডিসি থেকে মসৃণ উত্তরণের আহ্বান বাংলাদেশের
  • লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: লাইনে দীর্ঘ অপেক্ষার পর হতাশ মোটরসাইকেল আরোহীরা
  • স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্টের এক বছরের আংশিক কমিটি ঘোষণা
  • লালম‌নিরহা‌টে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের উ‌দ্বোধন
  • গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল ইবি ছাত্রদলের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম