জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গুমেরচর গ্রামের একটি ভূট্টাখেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৫০ লিটার অকটেন উদ্ধার করেছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আসমা উল হুসনা।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশসহকারে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয় ।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামে অবৈধভাবে অকটেন মজুদের খবর পান। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন সহকারী কমিশনার ভূমি আসমা উল হুসনা। এ সময় গুমেরচর বাজারের একটি ভূট্টাখেত থেকে ১৫০ লিটার অকটেন উদ্ধার করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি আসমা উল হুসনা বলেন, অকটেন উদ্ধার হয়েছে। তবে অকটেনের মালিক পাওয়া যায়নি। পুলিশ ঘটনার বিষয়ে অনুসন্ধ্যান করছে।

