Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রিটিশ বাঙালিদের মাতৃভাষা দিবসের হৃদয়ছোঁয়া আয়োজন

Bangla FMbyBangla FM
৫:৫৬ pm ২১, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস:

দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি,আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শুক্রবার (২১ ফেব্রুয়ারী) জানান,’ গতকাল
বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টায় বাংলাদেশ সেন্টারের মূল হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের ভাইস-চেয়ারম্যান গুলনেহার খান এবং পরিচালনায় ছিলাম আমি’।

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল;প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়,এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন; ফান্ডরাইজিং কনভেনার ময়নুল হক,স্থায়ী সদস্য জাকির হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, ভাইস-চেয়ারম্যান মামুন রশিদ, আজীবন সদস্য এম এ মতিন, জয়েন্ট ট্রেজারার শাদ চৌধুরি,কাউন্সিলর মাহফুজ ফারুক,পার্মানেন্ট মেম্বার শাহনুর খান, শামছুল ইসলাম সেলিম, লেখক ও সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া ও তানজিলা জামান।

বক্তারা বলেন,”ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি। বাংলা ভাষার চর্চা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং ভাষার মর্যাদায় কখনো আপস করা যাবে না।”

সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ফখরুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা।

কবিতা আবৃত্তিতে অংশ নেন মাহফুজা তালুকদার, ফয়েজ নুর, আজম ফারুক,গুলনেহার খান,নাজমা কবির,মুজিবুল হক মনি,মিছবাহ জামাল ও স্নিগ্ধা মিস্টি এবং সংগীত পরিবেশন করেন প্রীতম ও শেফালী।

অনুষ্ঠানের শেষ পর্বে সেন্টারের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেন্টারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

ব্রিটিশ বাঙালিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম