Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কচুয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১১:০০ am ২৪, এপ্রিল ২০২৬
in কৃষি
A A
0
oplus_0

oplus_0

মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২৩ এপ্রিল, ২০২৬) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কচুয়ার আয়োজনে পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,সাধারন সম্পাদক কচুয়া উত্তর ইউসুফ মিয়াজী,পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,উপজেলা কৃষকদলের সভাপতি মিজান মোল্লা,সাধারন সম্পাদক মো. মহসিন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যসহ অসংখ্য কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।

‘কৃষিই সমৃদ্ধি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বক্তারা আরও যোগ করেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তোলা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে টেকসই ও পুষ্টিমান সমৃদ্ধ ফসল উৎপাদন এবং তা বাজারজাতকরণে এই প্রকল্প তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক ও কৃষানি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে-কলমে আলোচনা করা হয়। মাঠ পর্যায়ের সফল কৃষকরা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর অর্থায়নে পরিচালিত এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো:প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে উত্তরণ।নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম কৃষি ব্যবস্থা গড়ে তোলা। গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টি।

মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষকরা যেন সরাসরি উপকৃত হতে পারে, সেই লক্ষ্যেই এই ‘পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস’।

Tags: কচুয়াফিল্ড স্কুল কংগ্রেস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডাকসু নেতা ও শিবির কর্মীদের ওপর হামলা, জামায়াতের নিন্দা
  • যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান পোপ লিওর
  • নতুন টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার
  • অশোভন আচরণের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম