Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির ফটকে ঝুলিয়ে রাখা তিন ‘বোমা সদৃশ’ বস্তু, এলাকায় আতঙ্ক

Bangla FMbyBangla FM
১১:১১ pm ২৩, এপ্রিল ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় একটি বাড়ির প্রধান ফটকে, রান্নাঘরের দরজা ও উঠানে ঝুলিয়ে রাখা তিনটি বোমা সদৃশ বস্তু ঘিরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে কে বা কারা বাড়ির বিভিন্ন স্থানে এসব বোমা সদৃশ বস্তু বেঁধে রেখে যায়।

সকালে বাড়ির সদস্য ও আশপাশের লোকজন বস্তুগুলো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে।

স্থানীয় এক বাসিন্দা জানান,“সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে তিনটা সন্দেহজনক বস্তু ঝুলছে। আমরা ভয় পেয়ে যাই, কেউ কাছে যাইনি।”

পরিবারের সদস্যরাও জানান, রাতে তারা কোনো কিছু দেখতে পাননি। সকালে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বস্তুগুলোকে হাতবোমা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে; তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পুলিশ আরও জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

Tags: ‘বোমা সদৃশ’ বস্তুসাতক্ষীরার কলারোয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মোহাম্মদপুরে ৭০০ ও পুরো ঢাকায় বসছে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার
  • সংসদ ভবন থেকেই শুরু হোক ঢাকার লোডশেডিং: বিরোধীদলীয় নেতার প্রস্তাব
  • শাহবাগে ছাত্রদল-শিবির ব্যাপক সংঘর্ষ, থানায় ডাকসু নেতাদের আশ্রয়
  • লামায় অনাথ আশ্রমের জমি দখলের অপচেষ্টা: শিশুদের নিরাপত্তাহীনতায় মানববন্ধন
  • সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির ফটকে ঝুলিয়ে রাখা তিন ‘বোমা সদৃশ’ বস্তু, এলাকায় আতঙ্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম