উজিরপুর বরিশাল, প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
\বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ নাজমুল ইসলাম, আব্দুল লতিফ মোল্লা এবং শরিফুল ইসলাম বাবু।
বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে শিশু ও মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

