নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদনে এক মাদক ব্যবসায়ীকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
মদন থানার এস.আই ফয়সাল জানান, এএসআই কামাল, এএসআই সাকিবসহ আমি বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় গোবিন্দশ্রী ইউনিয়নে নিয়মিত টহলে বের হই। টহল দল কদমশ্রী সীমারহাটি গ্রামের জলিল মিয়ার বাড়ির সামনে নৌঘাটে ৭০ গ্রাম গাঁজাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিস্টারকে (৪৭) গ্রেপ্তার করি। সে এই গ্রামের আফিল উদ্দিনের ছেলে। মিস্টার হাওর এলাকার কদমশ্রীর মনিকা, মসীমারহাটি, মাঘানের জঙ্গল, নয়াপাড়াসহ এই এলাকার ৭/৮টি গ্রামে মাদক ব্যবসায়ী চক্রের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, মাদক ব্যবসায়ী মিস্টারের নামে আরও ৪ টি মাদক মামলা চলমান আছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

