Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিমলায় ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৯ pm ২২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ, জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশের পোশাক, নেমপ্লেটসহ সন্দেহজনক বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, ভুট্টা ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় কিছু জিনিস পড়ে থাকতে দেখে কৃষকরা বিষয়টি খেয়াল করেন। পরে কাছ থেকে দেখে তারা পুলিশের পোশাক, একটি নেমপ্লেট, সিমকার্ড এবং একটি ধারালো চাকু উদ্ধার করেন।

এভাবে নির্জন স্থানে পুলিশের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, কোনো অপরাধী চক্র এসব সরঞ্জাম ব্যবহার করে পরে সেখানে ফেলে রেখে যেতে পারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে।

ডিমলা থানার ওসি শওকত আলী সরকার জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া সরঞ্জামের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় এখনো উদ্বেগ বিরাজ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুরে ডিজেল পাচারের সময় জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা
  • মৌলভীবাজারে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা
  • জামায়াত-শিবিরের ‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন
  • রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • গোয়ালন্দে গভীর রাতে প্রশাসনের হানা: অবৈধ মাটিবাহী ড্রাম ট্রাক জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম