Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৮ pm ২১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

কাপাসিয়া গাজীপুর, প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক এই আদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম মোঃ ইব্রাহিম (৩২) তিনি কাপাসিয়া ইউনিয়নের পাবুর গ্রামের পিতা মৃত হেলাল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাউতকোনা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইব্রাহিমকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তার কাছে দুই পুরিয়া গাঁজা পাওয়া যায়। মাদকসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আসামিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকের দপ্তরে হাজির করা হয়। আদালত সাক্ষ্যপ্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে পুলিশ পরিদর্শক তদন্ত জুবায়ের জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tags: কারাদণ্ডগাঁজা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদে ৩০ হাজার টাকা জরিমানা
  • ইরানকে ৮ নারী মুক্তির আহ্বান ট্রাম্পের, বললেন—‘এটাই হতে পারে শান্তি আলোচনার ভালো শুরু’
  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম