Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০১ pm ২০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর পৌরভবন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। ফাস্টফুড পরিহার করে শাক-সবজি ও দেশীয় মাছ খাওয়াতে হবে। এতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা সুস্থ-সবল হয়ে উঠবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন বলেন, “হাম-রুবেলা নির্মূলে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানাই।

সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস জানান, “জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নূরে আলম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এটিএম নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জানা যায়, দিনাজপুর জেলার ১৩টি উপজেলার স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র মিলিয়ে মোট ২ হাজার ৮৯৫টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলায় ৩ লাখ ১৮ হাজার ৯৬৯ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে।

Tags: #রুবেলাউদ্বোধনদিনাজপুরহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
  • কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি করায় কর্মচারী আটক
  • গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম