Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস: আধুনিক কৃষিতে নতুন দিগন্ত

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৩ pm ২০, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা জোরদারে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে কয়েকশ কৃষক-কিষানি অংশ নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা খামারবাড়ির উপপরিচালক ড. মো. আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য, প্রাণিসম্পদ, হিসাব ও পরিসংখ্যান বিভাগের কর্মকর্তারা।

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তি অপরিহার্য। ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

কংগ্রেসে আধুনিক চাষাবাদ, বালাই ব্যবস্থাপনা ও কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সফল কৃষকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, যা অন্যদের অনুপ্রাণিত করে।
বিশ্বব্যাংক ও ইফাদের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের লক্ষ্য নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদন, বাণিজ্যিক কৃষির প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি। আয়োজকরা জানান, মাঠ পর্যায়ে জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে নানা পদক্ষেপ
  • রেমিট্যান্সে ইতিবাচক ধারা
  • পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান
  • স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে জামালপুরে মানববন্ধন
  • বেরোবিতে নারী ক্রিকেটারকে ইভটিজিং ও লাঞ্ছনার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম