Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরের ঝিনাইগাতীতে নকল বীজে বিপাকে দেড় শতাধিক কৃষক, ফসল নষ্টের শঙ্কা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২২ pm ১৯, এপ্রিল ২০২৬
in কৃষি
A A
0

তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চলতি বোরো মৌসুমে নকল বীজ ধান ব্যবহার করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন সদর ও নলকুড়া ইউনিয়নের প্রায় দেড় শতাধিক কৃষক।

অভিযোগ অনুযায়ী, উচ্চ ফলনশীল ব্রি-৯৬ হাইব্রিড ধানের মোড়কে ভিন্ন ও নিম্নমানের বীজ সরবরাহ করা হয়েছে। এতে অন্তত ৬০ থেকে ৭০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভুক্তভোগী কৃষকদের দাবি, স্থানীয় দুই বীজ বিক্রয় প্রতিষ্ঠান—মেসার্স নুরুল এন্টারপ্রাইজ এবং মেসার্স সাব্বির বীজ ভাণ্ডার থেকে “মিরন সিড কোম্পানি”-এর নামে এই বীজ কেনা হয়। পরে দেখা যায়, ধান গাছে শীষ না এসে অনেক ক্ষেতেই গাছ শুকিয়ে যাচ্ছে।

কৃষকরা জানান, এক একরে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করে তারা আবাদ করেছিলেন, কিন্তু এখন ফসল নষ্ট হওয়ার পথে। একজন কৃষক আরশাদুল হক বলেন, “লাভের আশায় আবাদ করেছিলাম, এখন সব শেষ হয়ে যাচ্ছে।”

আরেক কৃষক নওশেদ আলী জানান, ঋণ করে আবাদ করলেও এখন কোনো ফলন পাওয়ার আশা নেই, ফলে ঋণ পরিশোধ নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তারা।

অন্যদিকে অভিযুক্ত দুই বীজ ব্যবসায়ী অভিযোগ অস্বীকার করে বলেন, তারা অনুমোদিত বীজই বিক্রি করেছেন এবং সমস্যা কৃষকের চাষাবাদ পদ্ধতিগত ত্রুটির কারণে হতে পারে।

মিরন সিড কোম্পানির আঞ্চলিক বিপণন কর্মকর্তা আবদুল লতিফ জানিয়েছেন, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন এবং ক্ষতিগ্রস্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কৃষকদের দেওয়া বীজ মানসম্মত ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: কৃষি অফিসকৃষি সংকটনকল বীজবোরো ধানশেরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার
  • উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, দুই শিক্ষক বহিষ্কার
  • কিংবদন্তি মহাকবি ও নাট্যকার শেকসপিয়র পাঠ বহুমাত্রিক
  • ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত
  • দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ২৯৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম