Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু আগামীকাল

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৬ pm ১৯, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম চালু হয়। পরে ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকাতেও টিকা দেওয়া শুরু করে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এছাড়া হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের ব্যর্থতার কারণে দেশে শিশুদের হামের টিকা নিশ্চিত করা যায়নি, যা ‘জীবনবিনাশী ব্যর্থতা’। তিনি জানান, বর্তমান সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম চালিয়ে পরিস্থিতির অবনতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু জ্বরে আক্রান্ত বা অসুস্থ রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে পরবর্তী টিকা না দেওয়ার নির্দেশনা রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা ‘মিজলস ভাইরাস’-এর মাধ্যমে ছড়ায়। একজন আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে আরও ১৬-১৭ জন পর্যন্ত আক্রান্ত হতে পারে।

তিনি জানান, হামের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলাব্যথা এবং পরে শরীরে ফুসকুড়ি বা র‌্যাশ দেখা দেওয়া। সরাসরি হাম প্রাণঘাতী না হলেও এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে নিউমোনিয়া, ডায়রিয়া বা অন্যান্য জটিলতায় মৃত্যুঝুঁকি বাড়ে।

চিকিৎসকদের মতে, হামের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয়। জ্বর কমাতে প্যারাসিটামল, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজন অনুযায়ী ভিটামিন ‘এ’ সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। গুরুতর জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Tags: #জনস্বাস্থ্যটিকাদান কর্মসূচিভিটামিন এশিশু স্বাস্থ্যসংক্রামক রোগস্বাস্থ্য অধিদফতরহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তীব্র দাবদাহে শরীর ঠান্ডা রাখতে ঘরে তৈরি সহজ শরবত
  • লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা
  • শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন
  • আবারও বাড়ল এলপি গ্যাসের দাম
  • সালথায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম