Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৬ pm ১৮, এপ্রিল ২০২৬
in মাদক
A A
0

সত্যজিৎ দাস:

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ১০ আসামি গ্রেফতার,ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলাসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,১৭ এপ্রিল ২০২৬ রাত ১২টা ১০ মিনিটে এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে মির্জাপুর ইউনিয়নের বৌলাশিরা গ্রামে অভিযান চালিয়ে রুবেল মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা,যার আনুমানিক মূল্য ২৯ হাজার ৭০০ টাকা,এবং একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) উদ্ধার করা হয়।

এদিকে,১৮ এপ্রিল ভোরে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে ভানুগাছ রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে ফরহাদ হোসেন ও আওলাদ ই রাসুল সৌরভকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়,যার আনুমানিক মূল্য ৮ হাজার ১০০ টাকা।

এছাড়াও পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন,জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং ছিনতাইসহ বিভিন্ন মামলার আরও ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পলায়ন, থানায় অভিযোগ
  • কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও বাজার শেড উদ্বোধন
  • মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু
  • শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার
  • চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ডিমলায় বিক্ষোভ সমাবেশ, বিচার দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম