Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বগুড়ায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

Bangla FMbyBangla FM
১১:৫৫ am ২১, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ২৫ জন বিদেশি নাগরিক। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শুক্রবার সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

ইতালি, নেপাল, মালয়েশিয়া ও ভারত থেকে আসা এই ২৫ জন নাগরিক শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। তারা পঞ্চম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বগুড়ায় এসেছিলেন।

আলোচনা সভায় ইতালির নাগরিক ও চলচ্চিত্র নির্মাতা আলবার্তো স্টারোস্টা বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। ভাষার জন্য তাদের যে ত্যাগ, তা এখন সারা পৃথিবীর মানুষ যথাযথভাবে উদযাপন করছে। এবারের উদযাপনটা আমার কাছে ভিন্ন। কারণ বাংলাদেশে বসেই শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছি।’

মালয়েশিয়ার নাগরিক ও চলচ্চিত্র নির্মাতা জুনিয়া আনিলিক বলেন, ‘আমাদের দেশেও প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করে থাকি। বাংলাদেশের বগুড়ায় এসে এই আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি। এ দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। আশা করি তারা দেশের ভাষা আরও প্রসিদ্ধ করে করবে।’

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে নানান কর্মসূচির আয়োজন করা হয়। এই আয়োজনে ২৫ জন বিদেশি নাগরিক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ভাষার মাসে এটা নিঃসন্দেহে অনেক গর্বের বিষয়।’

সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে ২৫ জন বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানপ্রধান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক অলোক পাল এবং তাসনিম ত্রয়ী।

অপরদিকে জেলা প্রশাসন ও জাসাস শহীদ খোকন পার্কে সাত দিনব্যাপী বই মেলার আয়োজন করেছে। এছাড়া সরকারি বেসরকারি রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান ২১ ফেব্রয়ারি উদযাপন করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
  • পুরান ঢাকায় মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শ্রীমঙ্গলে হাজী মুজিবের উঠান বৈঠক
  • পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
  • আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম